কৌশিক পোল্ল্যে: বলিউডের সেলেব দম্পতি রনবীর সিং ও দীপিকা পাডুকোন দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থসাহায্য করার নিমিত্তে অনুদান করলেন। এর আগে বহু তারকাই করোনা ভাইরাসের মোকাবিলায় অর্থসাহায্য করেছেন রাজ্য তহবিলে এবং জাতীয় তহবিলে। এক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখের দাবি রাখে বলিউডের সিনেমা ও সেই সঙ্গে ক্রিকেটমহল। তবে দক্ষিনী তারকাদের অবদানও এক্ষেত্রে কিছু কম নয়।
গতকালই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে দম্পতি এই সুখবরটি শেয়ার করে নিলেন নিজেদের ভক্তদের সঙ্গে। এই সিদ্ধান্তে দুজনেই ভীষন খুশি। পোস্টের বিবৃতিতে লেখা, “বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রচেষ্টাও খুব গুরুত্বপূর্ন। আমরা সম্পূর্ন বিনম্রতার সঙ্গে প্রধানমন্ত্রীর তহবিলে (পিএম কেয়ার) যোগদান করার সংকল্প করেছি, এবং আশা রাখছি আপনারাও এতে অংশগ্রহন করবেন। এই সংকটপূর্ন পরিস্থিতিতে আমরা সকলে এক হয়ে থাকব। জয় হিন্দ! রনবীর ও দীপিকা।”
যুগলের এই যোগদানে খুবই উচ্ছসিত তাদের ভক্তরা। পোস্টের কমেন্টবক্সে সকলেই এই জুটিকে অভিনন্দন জানাতে ভোলেননি। তাদের এই মহৎ অনুদানে সাধারন সেলেব নির্বিশেষে সকলেই বাহবা দিয়ে কুর্নিশ জানিয়েছেন।
উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে লকডাউনে গৃহবন্দি রয়েছেন দুজনেই। তাদের ‘83’ সিনেমার কাজও বেশ খানিকটা পিছিয়ে গেল। অন্যদিকে দীপিকার নিজস্ব প্রযোজনায় ‘মহাভারত’ ছবির নির্মানের পরিকল্পনাও বেশ খানিকটা পিছিয়ে গেল বলা চলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…