কৌশিক পোল্ল্যে: দেশের এই সংকটপূর্ন পরিস্থিতিতে বেঁচে থাকতে এবং সেই সঙ্গে সুরক্ষিত থাকতে আমাদের সকলের উচিৎ বাড়ির মধ্যে থাকা, যে কারনে ভারত সরকার গোটা দেশে বাধ্যতামূলক লকডাউন ঘোষনা করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। প্রতিদিন কাজ না করলে তাদের অন্নসংস্থানের কূলকিনারা নেই। এবার সেই সমস্ত মানুষের কথা ভেবেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।
লকডাউন চলাকালীন ফিল্ম জগতের দৈনিক মজুরদের জন্য এই ব্যবস্থাপনা। তার এই উদ্যোগে সঙ্গে রয়েছেন আরও দুটি বানিজ্যিক সংস্থা, সোনি পিকচার্স ও কল্যান জুয়েলার্স। গতকাল সোনি পিকচার্সের এক বিবৃতিতে জানানো হয়, দুটি সংস্থার সঙ্গে একযোগে কাজ করে এক লক্ষ দিনমজুরের পরিবারকে চিহ্নিত করা হয়েছে। লকডাউন কেটে না যাওয়া অবধি প্রতিদিন তাদের খাদ্যের জোগান দেওয়া হবে।
দেশের একটি হাইপার মার্কেট চেনের মাধ্যমে খাবার পৌঁছে যাবে পরিবারগুলিতে। জানা গিয়েছে চাল ডাল সহ প্রযোজনীয় খাদ্যসামগ্রী রেশন হিসেবে দেওয়া হবে পরিবারবর্গকে। এছাড়াও কিছু অর্থসাহায্য করা হবে প্রতিটি পরিবারকেই। এতে ওই সমস্ত দিনমজুররা উপকৃত হবেন বলে আশাবাদী ‘বিগ বি’।
করোনা বিপর্যয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা নানাভাবে অনুদান করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমত অবস্থায় লকডাউন পরিস্থিতিতে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের এই উদ্যোগ তাতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…