নিউজ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, জানুন কী জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

কলকাতা: বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ। বর্ষা চলে গেলেও নিম্নচাপের জেরে এখনও রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। তাহলে কি পুজো  বৃষ্টিস্নাত হয়েই কাটাতে হবে? না, তেমনটাফ সম্ভাবনা খুবই কম। এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলেও তার কোনও প্রভাব আপাতত পড়বে না এ রাজ্যে।

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।

আজ, সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৫% । গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে এ রাজ্যে।

Anirban Kundu

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026