নিউজ

অপেক্ষার অবসান! আজ থেকেই জাঁকিয়ে পড়তে চলেছে শীত

কলকাতা: হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা অনেকটা কেটে গেলেও এখনও সম্পূর্ণ কুয়াশার থেকে মুক্তি মেলেনি। রোদের দেখা মিলেছে বটে, কিন্তু উত্তরে হাওয়ার দাপট এখনও নেই। জাঁকিয়ে শীত এখনও অধরা রাজ্যে। তবে বড়দিনের আগে রাজ্যবাসীর জন্য রয়েছে সুখবর। আজ, শুক্রবার থেকেই জাঁকিয়ে রাজ্যে পড়তে চলেছে শীত। হবে অপেক্ষার অবসান।

হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আজ রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামিকাল, শনিবার থেকে শীতের পরিস্থিতি আরও জোরালোভাবে তৈরি হবে। জানা গিয়েছে, শনি ও রবিবার কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।  এরপর বড়দিনের প্রাক্কালে তাপমাত্রা শহরেও ১০ ডিগ্রি নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, যে শীতের জন্য এতদিন রাজ্যবাসী অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

কলকাতায় আজ, শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে। কুয়াশার দাপট বেশ কিছুটা কমলেও সকালের দিকে হালকা কুয়াশা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়েছে। রোদের দেখা মিলেছে। ঝলমলভাব আগামী বেশ কয়েক দিনেই রোদের দাপট থাকবে, আর ততই শীত অনুভব হবে রাজ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026