রাজ্য

দলে ভাঙন রুখতে কালীঘাটের বাড়িতে জরুরী বৈঠক ডাকলেন মমতা, থাকবেন তৃণমূল শীর্ষ নেতারা

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অবস্থান যে বেশ বেগতিক তা বুঝতে পেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের কয়েক মাস আগে দল বেশ দ্রুত গতিতেই ভেঙে যাচ্ছে। আর এরকম ভাবে তৃণমূল নেতাকর্মীরা পদত্যাগ করতে থাকলে নির্বাচনের সময় বেশি সমস্যায় পড়তে হবে শাসকদলকে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই কথা ভেবেই দলে ভাঙন রুখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটে বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন। আজ বিকেলে দলের শীর্ষ নেতাদের সাথে নিজের বাড়িতে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করতে মরিয়া মুখ্যমন্ত্রী।

বেশ কিছুদিন আগেই তৃণমূলের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছিলেন নামজাদা নেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত তিনি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়ার মাধ্যমে তিনি তৃণমূল সরকারের সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী পদত্যাগ করে সমস্যা মিটে গিয়েছে এমন নয়। শুভেন্দু অধিকারী ছাড়াও দলকে প্রায় চমকে দিয়েই তৃণমূল ছেড়েছে আসানসোলের দাপুটে মেয়র ও পৌর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। এছাড়াও রাজ্যজুড়ে একাধিক বিধায়কের গতিবিধি যথেষ্ট সন্দেহ জনক। অনেকের বিজেপিতে যোগদান করার সম্ভাবনা প্রবল। শুধুমাত্র বিধায়ক দল ছাড়ছে এমন নয়, অনেক নিচু তলার শাসক দলের কর্মী দলের কার্যকলাপের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে উপস্থিত থাকবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এর মত তৃণমূলের প্রথম সারির নেতা কর্মীরা। এছাড়া ওই বৈঠকে ভোট কুশলী প্রশান্ত কিশোর উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই জনোনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যারা দল ছেড়ে যাওয়ার ইচ্ছা আছে তারা যেতে পারে। একই সুর ছিল অন্যান্য শীর্ষ তৃণমূল নেতাকর্মীদের মুখে। তবে শুভেন্দু অধিকারী পদত্যাগের ঘটনা অনুঘটকের মত কাজ করেছে দল ভাঙার প্রক্রিয়ায়। এই মুহূর্তে দলের মধ্যে ক্ষোভকে প্রশমিত করে নির্বাচনের যুদ্ধে ঘুরে দাঁড়াতে চায় তৃণমূল। সেই রণকৌশল স্থির করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের বাড়িতেই আজ জরুরি বৈঠক ডেকেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026