কলকাতা: নতুন বছরের (New Year) শুরুতে আচমকা শীত (Winter) উধাও হয়ে গেলেও মকর সংক্রান্তির (Makar Sangkranti) আগে রাজ্যে ফিরল শীত। মঙ্গলবারের (Tuesday) মত আজ, বুধবার (Wednesday) তাপমাত্রা নিম্নমুখী। গত দু’দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office) সূত্রে জানানো হয়েছে। আগামী দু’দিনে তাপমাত্রা একইভাবে কমার সম্ভাবনা রয়েছে।
রাত পোহালেই মকর সংক্রান্তি। আর তার আগে রাজ্যে শীতের আমেজ ফেরায় তা বেশ উপভোগ করছে রাজ্যবাসী। আজ, বুধবার আকাশ কুয়াশাচ্ছন্ন মেঘলা হলেও জোরালো হাওয়ার দাপট রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সঙ্গে রয়েছে হিমের পরশও।
হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস দেয়া হয়েছিল যে, মকর সংক্রান্তির আগেই রাজে ফিরবে শীত, সেই মতই গতকাল, মঙ্গলবার থেকে পারদ নামতে শুরু করেছে। এমনকি আগামী বেশ কয়েকদিনে তাপমাত্রা এরকমভাবেই নামবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে মকর সংক্রান্তি উৎসব পিঠেপুলির সঙ্গে শীতের আমেজে বেশ জমে উঠবে, এমনটা বলাই যায়।
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…
Norway’s Princess Mette-Marit made an unexpected appearance at the Royal Palace in Oslo to welcome…