আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পঙ জেলাতে। মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আগামী দুইদিনের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে অবস্থান করবে। যার জন্যই উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।
এছাড়া দক্ষিণের কিছু জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বেশ কিছ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবারে এই বৃষ্টির পরিমান আরও বাড়বে। আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
এছাড়া আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর পাশাপাশি আজ থেকে কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দিল্লিতে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…