নিউজ

হু হু করে বইছে উত্তুরে হাওয়া, মাঘের শীতে কাঁপছে বঙ্গ

কলকাতা: উত্তর-পশ্চিম ভারত (North-West India) থেকে উত্তুরে হাওয়ার প্রবেশে হু হু করে পারদ পতন হচ্ছে বঙ্গে (Westbengal)। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশার দাপট থাকবে। আজ, রবিবার (Sunday) ছুটির দিনে জমিয়ে শীত (Winter) উপভোগ করতে পারবে বঙ্গবাসী৷ যদিও আগামিকাল, সোমবার (Monday) থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।

শৈত্য প্রবাহ না থাকলেও আজও কনকনে ঠান্ডার পরিস্থিতি থাকবে জেলায় জেলায়। অন্যদিকে, আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। জেলার পাশাপাশি দেশে উত্তরের রাজ্যগুলিতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কয়েকদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি।

এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এলাকায়। ফলে সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা কিছুটা বাড়বে।

তবে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে অনেকটাই। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩. ৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তে আকাশ পরিষ্কার হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৫৩ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026