নিউজ

ভারতের পর ভ্যাকসিন পাবে বাংলাদেশ, শেখ হাসিনার সরকারকে আশ্বাস দিল মোদি সরকার

নয়াদিল্লি: শনিবার (Saturday) বিশ্বের বৃহত্তম টিকাকরণ (Vaccination) কর্মসূচি শুরু হয়েছে ভারতে (India)। প্রথম দিনই দেশে টিকা পেয়েছেন দেড় লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মী। ইতিমধ্যে ভারতে তৈরি ভ্যাকসিন পেতে আগ্রহ প্রকাশ করেছে মায়ানমার (Mynmar), দক্ষিণ আফ্রিকা (South Aftica), ব্রাজিল (Brazil) সহ একাধিক দেশ। তবে ভারতের পর এ দেশ থেকে বাংলাদেশই (Bangladesh) প্রথম করোনা ভ্যাকসিন (Corona Vaccine) পাবেন। এমন আশ্বাসবাণী দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

শনিবার ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে একথা জানান দোরাইস্বামী। তিনি বলেন, দ্রুতই ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে আসবে। ভ্যাকসিন আসার পর বাংলাদেশ সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। এরপর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী  দাবি করেন, ‘বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসলে দুই দেশই লাভবান হবে। আর ভ্যাকসিনের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে।’ কবে নাগাদ বাংলাদেশ ভ্যাকসিন পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন- কবে, কীভাবে ভ্যাকসিন পৌঁছবে সেই টাইম শিডিউল নিয়ে কাজ চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026