রাজ্য

“আমরা তো লস্ট কেস”, শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে মন্তব্য শিশির অধিকারীর

আগামীকাল সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুভেন্দু গড় নন্দীগ্রামের তেখালি তে একটি জনসভা করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে দাবি করা হয়েছে সেই জনসভায় প্রায় ৩ লাখ মানুষের সমাবেশ হবে। সেই জন্য আজ থেকেই সাজ সাজ রব নন্দীগ্রামে। কিন্তু এরই মাঝে প্রশ্ন উঠেছে যে কালকের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে কি উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান শিশির অধিকারী? জানা গিয়েছে শিশির অধিকারী কালকের জনসভায় উপস্থিত থাকবেন না। সেই সাথে থাকবেন না তমলুকে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি।

শিশির অধিকারী আগামীকালের তৃণমূলের শোভা নিয়ে ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ জানিয়েছেন যে কালকের তৃণমূলের সভায় তাকে আমন্ত্রণ করা হয়নি। তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমরা তো লস্ট কেস। নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে দলের তরফে কেউ আমাদের সাথে যোগাযোগই করেনি। তাই আমাদের সভায় যাওয়ার কোন প্রশ্নই উঠছে না।”

পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রামে মমতার সভায় এবার অধিকারী পরিবারের কোন সদস্য উপস্থিত থাকবেন না। আসলে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করার পর থেকেই শাসক দলের সাথে অধিকারী পরিবারের দূরত্ব বেড়েছে। কিছুদিন আগেই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারণ করে দল। পরে রোষের শিকার হন খোদ শিশির অধিকারী। প্রথমে তাকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে এবং পরে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026