নিউজ

Weather Update: ঘূর্ণাবর্তের চোখরাঙানি দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে আগামী সপ্তাহ নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের

দুর্গাপুজোর সময় বৃষ্টিতে ভিজেছিল গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির জন্য অনেকের প্যান্ডেল ভ্রমণ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর লক্ষ্মীপুজোর দিনও বৃষ্টিতে ভিজেছিল শহর কলকাতা। এবার প্রশ্ন কালীপুজো এবং ভাইফোঁটাতেও কি ভিজবে এই শহর কলকাতা? তারওপর আবার আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার ১৮ অক্টোবর একটি ঘূর্ণবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। এটি আন্দামান সাগরে তৈরি হবে এবং পরবর্তীকালে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। এই ঘূর্ণাবর্তের কারণে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো তেমন সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে যে প্রতিমুহূর্তে সমুদ্রের আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে বর্তমানে। হাওয়ার গতিপ্রকৃতি নির্ধারণ করা হচ্ছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত গুজবে কান না দিতেই উপদেশ দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। তবে ঘূর্ণিঝড় না হলেও এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে বিপর্যয় নেমে আসতে পারে জনজীবনে।

গতকাল শনিবার উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বর্ষা। আগামী দু’দিনের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এবার থেকে দু চার দিন দক্ষিণবঙ্গের সব জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে। কলকাতা এবং তার আশেপাশে এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের উপরে থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026