একদম জাঁকজমক ছাড়াই সোমবার বিয়ে করলেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। ‘নকশি কাঁথা’ ধারাবাহিকের পরপর রেজিস্ট্রি সেরে ফেলেন মানালি ও অভিমন্যু। করোনার প্রকোপ না থাকলে বড় করেই বিয়ের অনুষ্ঠান করতেন এই দুই জুটি। তাতে কি? মূল উদ্দেশ্য হল চার হাত এক করে নেওয়া। তাই কোন রকম জাঁকজমক ছাড়াই সিঁদুরদান ও মালাবদল পর্ব সেরে নেন এই জুটি। এদিন বিয়েতে মানালিকে একটি হিরের আংটি উপহার দেন অভিমন্যু। অন্যদিকে, শাশুড়ির কাছ থেকে উপহার হিসেবে পান গোলাপি শাড়ি, যা পরে কনের সাজে সন্ধ্যাবেলা অভিমন্যুর বাড়ি পৌঁছন মানালি। দুই পরিবারের সদস্য ও বিশেষ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে সোমবার এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মেনুতে ছিল যুগলের পছন্দের মাটন বিরিয়ানি ও মাটন কষা।
চলুন দেখে নিই মানালির বিয়ের ছবি।
মানালির মতে, ‘‘পরিচালক অভিমন্যুর সঙ্গে আমার প্রেম ‘নিমকি ফুলকি’ ছবির শুটিংয়ে। রেজিস্ট্রি হওয়ার পরে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলাম ‘নিমকি ফুলকি ২’-এ।’’
এই কঠিন পরিস্থিতিতে হানিমুনের প্ল্যান এখন করতে উঠতে পারেননি যুগল। আপাতত তাদের হানিমুন ডেস্টিনেশন হল শান্তিনিকেতন মানালির বাড়িই। তবে পরিস্থিতি ঠিক হলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে দম্পতির।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…
টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…
ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…
আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…
ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…
মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…