ক্যাব মুসলিম বিরোধী, অসাংবিধানিক একটি বিল। এই বিল পাস হলে মুসলিম নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন, এমনই আশঙ্কা হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসির। তাই প্রথম থেকেই এই বিলের তীব্র প্রতিবাদ করে আসছেন তিনি।
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের উপরে আলোচনা চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে উঠলে প্রতিবাদের ঝাঁঝ আরও তীব্র করেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদ উল মুসলিমিনের নেতা ওয়েইসি। এমনকি প্রতিবাদ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে লোকসভার অন্দরেই বিলের কপিও ছিঁড়ে ফেলেন তিনি।
শেষ পর্যন্ত মাঝরাতে নাটকীয় ভাবে নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হওয়ার পর এই বিলকে আইনে পরিণত করা আটকাতে সুপ্রিমকোর্টে যাওয়ার হুমকি দেন ওয়েইসি। এ ক্ষেত্রে তিনি পাশে পেয়েছেন আসামের রাজনৈতিক সংগঠন এআইইউডিএফ-এর প্রধান সাংসদ বদরুদ্দিন আজমলকে।
এই বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহকে হিটলারের সঙ্গে তুলনা করেন হায়দ্রাবাদের সাংসদ। আসামের একাধিক জায়গায় এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বিভিন্ন সংগঠন। ছাত্র সংগঠন অসম স্টুডেন্ট ফেডারেশন তীব্র বিরোধিতা করেছে এই বিলের।
Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…
Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…
Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…
Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…
Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…
It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…