নিউজ

রাজ্যে করোনা আক্রান্ত ১৩২, মৃত্যু ৭ জন, নবান্ন থেকে জানালেন মমতা

বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন আক্রান্ত হয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। সুস্থ হয়েছেন ৪২ জন। আর কোনো মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭ জনের। তবে রাজ্যের এই পরিসংখ্যানের সাথে কেন্দ্রের পরিসংখ্যানের বিস্তর ফারাক রয়েছে।

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২১৩ জন( সকাল ১০ টা পর্যন্ত), সেখানে বলে হয়েছে সুস্থ হয়েছেন ৩৭ জন আর মৃত্যু হয়েছে ৭ জনের। এই পরিসংখ্যান দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানের মধ্যে পার্থক্য কতটা।

যদিও নবান্নের মুখ্যসচিব রাজীব সিনহা কদিন আগেই বলেছিলেন যে রাজ্যের অডিট যে রিপোর্ট পেস করছে সেটাই একদম সঠিক। রাজ্য সরকারের তরফ থেকে বার বার বলা হচ্ছে যে কোনো রকম তথ্য গোপন করা হয়নি। আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেকের অন্যান্য রোগ ছিল। কারোর নিউমোনিয়া বা অন্য রোগ ছিল। এদের মৃত্যুর পর বা মৃত্যুর সময়ে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে মৃতের সংখ্যা বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026