রাজ্যের করোনার প্রকোপ বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তড়িঘড়ি সঠিক পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়ে টুইটারে ভূয়সী প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কড়া হাতে সবকিছু নিয়ন্ত্রণ করছেন তা প্রশংসনীয়। তবে এবার রাজ্যে করোনা মোকাবিলায় সরব হলেন রাজ্যপাল। টুইটারে তিনি টুইট করে বলেন, এই সংকটজনক পরিস্থিতিতে দেশে যখন লক ডাউন জারি হয়েছে তখন পুলিশ ও প্রশাসন সঠিকভাবে সামাজিক দুরত্বকে বজায় রাখতে সফল হচ্ছে না।
তিনি আরও দাবি করেন, রাজ্যে জনঘনত্ব অনেক বেশি হওয়ায় সতর্ক হতে হবে। পুলিশ ও প্রশাসন যেখানে সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যর্থ সেক্ষেত্রে প্যারা মিলিটারি ফোর্স নামানোর পক্ষে সওয়াল হন রাজ্যপাল। এহেন সংকটজনক পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসনের ১০০ শতাংশ সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যর্থতা প্রসঙ্গে রাজ্যপালের এই টুইটকে ইতিবাচক বলেই মনে করছেন অনেক রাজনীতিবিদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…