Image Source : The Better India
শ্রেয়া চ্যাটার্জি – আমাদের ভারত বর্ষ এক মহান দেশ। ঊনকোটি চৌষট্টি লক্ষ দেব দেবী পূজিত হন, ১৬৫২ টি প্রচলিত ভাষা, খাদ্যাভ্যাসও আলাদা আলাদা, পোশাক-পরিচ্ছদেও রয়েছে নিজেদের সংস্কৃতির ছাপ। কোথাও হ্যান্ডলুম কোথাও স্টিচ এর কাজ, তবে এসব মিলিয়ে বলতেই হয় বৈচিত্রের মধ্যে ঐক্য। একটাই মিল আমরা প্রত্যেকে ভারতবাসী। তবে পোশাকের মধ্যে দিয়ে ভারতবাসীর সংস্কৃতিকে আলাদা আলাদা করে তুলে ধরেছেন উত্তরাখণ্ডের দুই কন্যা। এটি তাদের এক অদ্ভুত প্রয়াস।
একটি ছোট্ট মেয়েকে নানান রকম ভাবে সাজিয়ে তারা ভারতীয় সংস্কৃতির বিভিন্ন জায়গায় কেমন পোশাক আশাক, তারই রং তুলির মাধ্যমে সুন্দর করে বর্ণনা করেছেন। একজনের নাম তান্য কোটনালা, যিনি একজন ফ্যাশন ডিজাইনার। আরেকজন হলেন তান্য সিং, যিনি একজন নিউট্রিশনিস্ট। তাদের এই প্রয়াস এর নাম ‘ভুলি’ যার অর্থ ‘ছোট্ট বোন’।
ছবিগুলো দেখলেই বোঝা যায় কতটা যত্ন নিয়ে তারা এই কাজটি করেছেন। আসামের পুতুলটিকে সাজিয়েছেন আসাম সিল্ক এর শাড়িতে এবং এক পাশে মাথায় লাল ফুল গুঁজে, দেখে মনে হচ্ছে পুতুলটি এক্ষুনি ‘বিহুরে লগন’ নাচতে শুরু করবে। আবার কাশ্মীরের পুতুলটিকে দেখে মনে হচ্ছে পুতুলটি একেবারেই ‘কাশ্মীর কি কলি’। এইভাবেই নিখুঁত করেই পুতুল গুলির মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতির প্রকাশ পেয়েছে।
এই কাজটি করার পৌছাতেই দুই কন্যার কিছু উদ্দেশ্য রয়েছে। তাদের এই অঙ্কনশৈলীর মধ্য দিয়ে তারা ভারতবর্ষের বস্ত্র শিল্পের উৎকর্ষতা সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। শুধু তাই নয়, গ্রাম বাংলার মহিলাদের ঋতুকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা এবং গ্রাম বাংলার ঘরে ঘরে বৈবাহিক ক্ষেত্রে যে সমস্ত ভয়াবহ চিত্র উঠে আসে তাও তারা তাদের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…