নিউজ

West bengal government scheme: রাজ্য সরকারের এই প্রকল্পে পেয়ে যান প্রতি বছর ১০ হাজার টাকা, জানুন কিভাবে চেক করবেন সমস্ত কিছু

বর্তমানে দেশে সাধারণ মানুষের সুবিধার জন্য বহু সরকারি প্রকল্প চলছে। এর মধ্যে কোন কোন প্রকল্প রয়েছে যেগুলি তৈরি করা হয়েছে নারীদের জন্য আবার কোন কোন প্রকল্প রয়েছে যেগুলি তৈরি হয়েছে কন্যা সন্তানের জন্য। তবে এরই মধ্যে একটি সরকারি স্কিম রয়েছে যেটি তৈরি করা হয়েছে শুধুমাত্র কৃষকদের কথা মাথায় রেখে এবং কৃষকদের উন্নয়নকল্পে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। ২০১৯ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এই সরকারি প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল রাজ্যের সকল কৃষকদের কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। ২০২১ সালে এই প্রকল্পের নামকরণ করে রাখা হয় কৃষক বন্ধু প্রকল্প। যার মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক সুবিধা পাচ্ছেন আবেদনকারীরা।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক একাউন্টে প্রেরণ করা শুরু হয়েছে। যে সমস্ত আবেদনকারী নিজের একাউন্ট সচল রেখেছেন তাদের একাউন্টে নির্দিষ্ট সময় টাকা পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও একদিনের মধ্যে সকল আবেদনকারীর একাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। এখনো যারা একাউন্টে টাকা পাননি তাদের জন্য খুব একটা চিন্তার বিষয় কিছু নেই। যদি কৃষকদের স্ট্যাটাসে ADA আপলোডেড থাকে এবং তাদের ট্রানজাকশন স্ট্যাটাস ভ্যালিড না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষকরা টাকা পাবেন না।

কিন্তু সব থেকে বড় প্রশ্নটা হল, কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম চেক করবেন এবং জানবেন আপনার নাম অ্যাপ্রুভ হয়েছে কিনা। এর জন্য প্রথমে স্ট্যাটাসে নিজের কৃষক বন্ধু আইডি নম্বর আপনাকে দেখতে হবে। কৃষকের নাম জেলা ব্লক গ্রামের নাম জমির পরিমাণ সবকিছুই লেখা থাকবে। এবং তারপরে স্ট্যাটাস থাকবে এপ্রুভড। যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য। তারপর আবার আপনাকে চেক করতে হবে আপনার প্রকল্পের স্ট্যাটাস। দেখতে হবে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেসফুল হয়েছে কিনা। অনেকদিন অপেক্ষা করার পরেও যদি আপনার স্ট্যাটাস সাকসেসফুল না হয়, তাহলে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলতে হবে।

আপনাদের জানিয়ে রাখি এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদনকারী কৃষকের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে এবং এই প্রকল্পে প্রতি কৃষককে বার্ষিক ১০ হাজার টাকা করে সরাসরি ব্যাংক একাউন্টে প্রদান করা হবে। এই টাকা তাদের দুটি কিস্তিতে দেওয়া হবে। সহজেই ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আপনারা এ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Niall Horan Says Amelia Woolley Inspired His New Album

Niall Horan is opening up about the inspiration behind his upcoming fourth studio album —…

March 17, 2026

Lucy Dacus Covers Daniel Caesar’s Who Knows in Poignant Performance

Lucy Dacus, acclaimed singer-songwriter and member of boygenius, delivered a moving rendition of Daniel Caesar’s…

March 17, 2026

Timothée Chalamet Reportedly Thinks Kylie Jenner Romance Hurt His Oscar Chances

Timothée Chalamet’s relationship with Kylie Jenner is reportedly under scrutiny following his loss at the…

March 17, 2026

Married at First Sight U.K. Host Mel Schilling Reveals Terminal Cancer Diagnosis

Mel Schilling, beloved host of Married at First Sight U.K. and Australia, has shared devastating…

March 17, 2026

Where Is Jenna Bush Hager? Fans Shocked as She Suddenly Vanishes From Today Show

Viewers tuning into NBC’s Today on March 16 were surprised to see Jenna Bush Hager…

March 17, 2026

John Krasinski’s Jack Ryan Returns in Explosive New Prime Video Movie You Can’t Miss

John Krasinski is stepping back into the role of Jack Ryan for a new Prime…

March 17, 2026