নিউজ

কমলো আরও এক দিন, ফের রাজ্যে লকডাউনের দিনক্ষন বদল

ফের রাজ্যে লক ডাউনের দিন বদল। সূত্রের খবর, ২৮শে আগস্ট লক ডাউন হলে টানা পাঁচ বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর তাতে সাধারণ মানুষের অসুবিধা বাড়বে। তাই টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ রাখা যাবে না। তাই আগামী ২৮শে আগস্ট রাজ্যে লক ডাউন নয়। আপাতত আগামী ২০, ২১, ২৭ ও ৩১শে আগস্ট সম্পূর্ণ লক ডাউন থাকবে রাজ্য জুড়ে, এমনটাই খবর নবান্নের তরফে।

ক্রমে রাজ্যে করোনা সংক্রমণের জেরে নাজেহাল অবস্থা। সংক্রমণের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকায় আগস্ট মাসে সাপ্তাহিক লক ডাউন জারি করে রাজ্য সরকার। কিন্তু সেই লক ডাউনের দিনক্ষণ ফের বদল করা হল। ঘোষিত দিন অর্থাৎ আগামী ২৮শে আগস্ট যে সাপ্তাহিক লক ডাউন ঘোষণা করা হয়েছিল তা এবার তুলে নেওয়া হল,এমনটাই জানিয়েছে নবান্ন।

রাজ্যে এরফলে লক ডাউনের একটি দিন কমিয়ে নেওয়া হল। অর্থাৎ আগামী আর চার দিন লক ডাউন চলবে গোটা রাজ্য জুড়ে। এদিন বুধবারই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব ২০,২১,২৭,৩১শে আগস্ট রাজ্যে লক ডাউন পালিত হবে। এদিকে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গত ১১ই আগস্ট পর্যন্ত ১ লক্ষেরও বেশি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৪৯ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026