রবিবার নিজের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় চোট পাওয়ার ফলে রক্ত জমাট বেঁধে যায়, যার ফলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ভেন্টিলেশনে রাখা হয়। এদিন বিকেলে ৫টা নাগাদ প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে জানিয়েছেন তিনি নিজেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। যদিও শ্বাসপ্রশ্বাস নেওয়ার সমস্ত সরঞ্জাম থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই শ্বাসপ্রশ্বাস নিয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও প্রণব বাবুর মাথার যেই দিকে অস্ত্রোপচার হয় তার উল্টো দিকে ফের রক্তক্ষরণ শুরু হয়েছে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা করে ফের অস্ত্রোপচারে মত দিচ্ছেন না চিকিৎসকেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…