সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই মূল অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং। এরপরই খতিয়ে দেখা হয় তার সমস্ত কল রেকর্ড। কাকে, কতবার ফোন করেছেন এই অভিনেত্রী সাথে কতক্ষণ কথা বলেছেন, যাবতীয় বিষয়গুলি খুঁটিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিনয় জগতের বেশ নামীদামী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল তার। সেই তালিকায় রয়েছেন আমির খান, শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর, রানা ডগ্গুবতি, রকুলপ্রীত সিং প্রমুখ। একইসাথে রয়েছে একটি সন্দেহজনক নম্বর, যা রিয়ার ফোনে সেভ ছিল ‘AU’ নামে। এই নাম্বার থেকে অসংখ্যবার ফোন এসেছে তার কাছে।
আবার যখনই সেই নম্বরে ফোন করা হয়েছে অপরদিক থেকে ‘SU’ আদ্যাক্ষরের কেউ ফোন রিসিভ করেছে। এই ‘AU’ বা ‘SU’, এর পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই। অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের নাম ‘@AUThackeray’, অনেকের ধারণা তবে কি সুশান্ত আত্মহত্যা কান্ড ধামাচাপা দিতে চাইছে উদ্ধব ঠাকরের সরকার? যদিও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘AU’ দিয়ে রিয়া সেভ করেছিলেন বান্ধবী অনন্যা উদ্ধাসের নাম্বার।
উল্লেখযোগ্য, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী রিয়া একবার ফোন করেছিলেন আমির খানকে। তার জবাবে তিনটি এসএমএস করেছিলেন আমির। যদিও এই তথ্য সামনে আসতেই শুরু হয় জল্পনা, তবে পরিচালক ও প্রযোজক হিসেবে আমির খানের সঙ্গে এই যোগাযোগ যে তেমন অস্বাভাবিক ঘটনা নয় এমনটাই মনে করছেন একাংশ।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…