পশ্চিমবঙ্গ: এবার রাজ্যে সাইকেলের কারখানা তৈরির কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সবুজ সাথী প্রকল্প অনুযায়ী বাংলায় ছাত্রছাত্রীদের যে সাইকেল দেওয়া হয় তা আসে বাইরে থেকে। আর এই রাজ্যে কারখানা হলে সাইকেলের যোগান বারবে এবং কর্মসংস্থান হবে বলেও আশাবাদী প্রশাসনিক প্রধান। তাই হিসেব মতন সাইকেল কারখানা হলে আমাদের সবদিক থেকেই উন্নতি হবে বলে আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
স্কুলের ছেলে মেয়েদের সুবিধার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই সাইকেল বিতরণ করছেন। কিন্তু চলতি বছরে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলির কাজও থমকে রয়েছে। করোনা আবহে স্কুল বন্ধ থাকায় বন্ধ সাইকেল বিলি। কিন্তু তাতে অনেক অসুবিধা দেখা দেওয়ার ফলে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেপ্টেম্বরের মধ্যে সাইকেল বিতরণের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন জননেত্রী। এমনকি নবান্নে ভারচুয়াল প্রশাসনিক বৈঠকে সে প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেন তিনিই।তবে সাইকেল ব্যবসা আরও ভালো করার জন্য দেখতে হবে কিভাবে করোনা পরিস্থিতিতে সাবধানতা বজায় রেখেই এই কাজ করা সম্ভব।
ভিনরাজ্য থেকে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আনানো হয় তারপর সাইকেল তৈরি করা হয় এইটা বিষয়টাও বেশ ঝামেলার। তবে সাইকেল কারখানা বাংলায় তৈরি হলে যেমন রাজ্যে শিল্প তৈরি হবে, আবার অন্যদিকে সেই সাইকেল অন্য কাজেও লাগবে। সাইকেল তৈরি করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু যুবক যুবতী কাজও অর্জন করবে। সব মিলিয়ে লাভের মুখ দেখবে রাজ্য। আর সব মিলিয়ে ছাত্রছাত্রীদেরও সাইকেল পেতে দেরি হবেনা।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…