নিউজ

কালীপুজোর আগেই চালু হচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা

অরূপ মাহাত: কালীপুজোর আগেই চালু হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা। যার ফলে জুড়ে যাচ্ছে কালীঘাট ও দক্ষিণেশ্বর। এই দুই ধর্মীয় স্থানের মধ্যে যোগাযোগের সেতু হয়ে উঠতে চলেছে মেট্রো রেল। এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বরানগর ও দক্ষিণেশ্বর রেল প্রকল্পের কাজ প্রায় শেষের মাথায়। বর্তমানে স্টেশনের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সাজিয়ে তোলা হচ্ছে এই দুই স্টেশনকে।

বর্তমানে নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু রয়েছে। ওই একই লাইনে আরও দুটি স্টেশন যোগ হচ্ছে। নোয়াপাড়ার পর বরানগর ও তারপরই রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। রেল বিকাশ নিগমের অধীনে এই প্রকল্পের কাজ প্রায় শেষের মাথায় বলে জানা গেছে।

কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গেছে, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারের বেশি পথ তৈরিতে ৬০০ কোটিরও বেশি টাকা খরচ হচ্ছে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পর কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিললেই ছুটবে মেট্রো রেল। অবশ্য এই অনুমোদনের জন্য বেগ পেতে হবে না বলেই মনে করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বর স্টেশনটি এই লাইনের একেবারে শেষপ্রান্তে অবস্থান করায় এখানে একাধিক প্রবেশ ও প্রস্থানের পথের ব্যবস্থা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কালীপুজোর আগেই চালু হয়ে যাবে এই লাইনের মেট্রো পরিষেবা। সেদিকে লক্ষ্য রেখে দ্রুত গতিতে কাজ করে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026