আগামীকাল রাজ্যজুড়ে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন বিমান পরিষেবার মতোই বন্ধ থাকবে সমস্ত রেল পরিষেবাও। পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত স্পেশাল ট্রেন গুলিও। ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে সাপ্তাহিক লকডাউনে স্পেশাল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার জেরে আগামীকাল বন্ধ থাকছে হাওড়া, আসানসোল, শিয়ালদহ শিলিগুড়ি ইত্যাদি স্টেশনের ট্রেনগুলি।
অন্যদিকে অন্তঃ রাজ্য ট্রেনের পাশাপাশি বাইরের রাজ্য থেকেও এরাজ্যে কোনো ট্রেন আসবে না। এছাড়াও এরাজ্য থেকেও কোনো ট্রেন বাইরের রাজ্যে যাবে না। যার ফলে আগামীকাল বাতিল থাকছে আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লী এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন।
দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল বাতিল থাকছে শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও বাতিল হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন, যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ,হরা – যশোবন্তপুর স্পেশাল ট্রেন এবং শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস।
অন্যদিকে ট্রেন বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে থাকছে সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল। এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লী স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনো স্টপেজ থাকবে না এইরাজ্যে। পাশাপাশি লকডাউন মিটে গেলেও কিছু ট্রেন বাতিলই রাখা হবে। যাত্রী সমস্যা এড়াতে বাতিল ট্রেনের তালিকা বিশদভাবে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…