নিউজ

ফের রাজ্যজুড়ে নিম্নচাপ, আগামী ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টি কলকাতা সহ ৮ জেলায়

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ থেকে প্রবল বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই গতকাল রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলির অধিকাংশ এলাকাতেই গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টা প্রবল বর্ষণের জন্য জলমগ্ন হতে পারে কলকাতা সহ আশেপাশের এলাকা। প্রশাসনকে সেইমতো সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। শহরে যাতে জল না জমে তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুরসভাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ৪ ও ৫ই আগস্ট দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম  মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে অতিভারী বৃষ্টি হবে আগামী দুইদিন। নিম্নচাপের জন্য আগামী দুইদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

চলতি বছরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। গতকাল রাতে বৃষ্টি হওয়ার পরও চরমে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পাশাপাশি এবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় বৃষ্টি কমবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026