নিউজ

নূন্যতম যোগ্যতায় রাজ্যের সরকারি দপ্তরে নিয়োগ, বেতন প্রতি মাসে দেড় লক্ষ টাকা

রাজ্য সরকারি দপ্তরে এবার চলছে ব্যাপক নিয়োগ। মাস গেলে মিলবে মোটা বেতন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। এই নিয়োগের মূল সংস্থা হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে। মোট ২৫টি পদের জন্য এই মুহূর্তে নিয়োগ করছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আর এই সমস্ত নিয়োগ হবে কলকাতায়।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীদের কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড একাউন্টেন্ট, এমবিএ অথবা পিজিডিএম করতে হবে। অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর করা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে।

এই পদে যদি আপনি চাকরি পান তাহলে আপনি বেতন হিসেবে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পাওয়া যাবে। এই আবেদন করতে হবে সম্পূর্ণরূপে অনলাইনে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২১০ টাকা। তবে এসসি, এসটি অথবা ওবিসি প্রার্থীদের কোন ফি দিতে হবে না। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২০২৩ সালের ৪ জানুয়ারি অব্দি আপনি আবেদন করতে পারেন। ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে টাকা জমা দিতে পারবেন আপনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026