নিউজ

সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠা নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে নুসরত, পাল্টা দিলেন অমিত

কলকাতা: নেতাজির জন্মদিবসে (Netaji’s BirthAniversary) আজ, শনিবার (Saturday) সকাল থেকেই উৎসব আবহ ছিল বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এলগিন রোডে সুভাষ চন্দ্র বসুর (Subhash Chandra Bose) বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন, শ্যামবাজার (Shyambazar) থেকে ধর্মতলা (Esplaned) পদযাত্রা, এরপর ভিক্টোরিয়ায় (Victoria Memorial) মোদি বরণ। সবই চলছিল নিয়ম মেনে। কিন্তু তাল কাটল সন্ধ্যের অনুষ্ঠানে। মমতার ভাষণের আগে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ওঠায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেননি মমতা। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে।

তৃণমূল সুপ্রিমোকে কেন এমন অসম্মানের মুখোমুখি হতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বসিরহাটের তৃণমূল সাংসদ-তথা অভিনেত্রী নুসরত জাহান। তিনি টুইটে লেখেন, ‘মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচিতে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’।

এদিকে নুসরতের এই মন্তব্যর পরই পাল্টা উত্তর দেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটারে তিনি লেখেন, ‘বিশ্বভারতীর শতবর্ষ উৎসবে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে অপমান করেছেন। নেতাজির জন্মবার্ষিকীতে ভাষণ না দিয়ে সেই কাজের পুনরাবৃত্তি ঘটালেন। বাংলা এই অসম্মান মেনে নেবে না।’

ভিক্টোরিয়ায় নেতাজি স্মরণ অনুষ্ঠানে মমতা ভাষণ দিতে ওঠার আগেই, সভায় উপস্থিত দর্শকদের মধ্যে থেকে উঠে আসে ‘‌জয় শ্রী রাম’‌ স্লোগান। আর তাতে ক্ষুব্ধ হয়ে, এর প্রতিবাদ জানিয়ে বক্তব্যই রাখলেন না মমতা। পরিস্থিতি শান্ত হতে মুখ্যমন্ত্রী হিন্দিতে বলেন, ‘‌আমার মনে হয়, এটা সরকারি অনুষ্ঠান। কোনও রাজনৈতিক দলের সভা নয়। এটা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনুষ্ঠান। কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে তাঁকে অসম্মান করা শোভা দেয় না। তাই আমি এর প্রতিবাদে এই অনুষ্ঠানে আর কিছুই বলব না।’‌

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026