নিউজ

West Bengal Vande Bharat Train: কলকাতা শিলিগুড়ি মাত্র ৮ ঘন্টায়, জেনে নিন নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য সময়সূচী

দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। আর ভারতের রেল ব্যবস্থায় এক যুগান্তকারী নজির বন্দে ভারত এক্সপ্রেস। প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, সবদিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেন গুলিকে প্রতিযোগিতায় ফেলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের অন্তর্গত হিসাবে এই কাজ চলছে গোটা দেশজুড়ে।

স্বাধীনতার অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। আর সেই উদ্যোগেই ৫ টি রুটে ইতিমধ্যেই চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল প্রথম নয়াদিল্লি থেকে বারাণসী, দ্বিতীয় নয়াদিল্লি থেকে শ্রী বৈষ্ণদেবী মাতা কাটরা, তৃতীয় গান্ধীনগর থেকে মুম্বাই, চতুর্থ নয়াদিল্লি থেকে আম্ব আন্দউরা স্টেশন হিমাচল, পঞ্চম চেন্নাই থেকে মাইসুর। এবার কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে পারে এই হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। সেদিন ট্রেনটির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেল বোর্ডের তরফ থেকে রেল আধিকারিকদের একটি ইমেইল পাঠিয়ে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস এর সম্ভাব্য সময়সূচী জানানো হয়েছে। সেই সূত্রে জানা গিয়েছে সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে দাঁড়াবে শুধুমাত্র বোলপুর ও মালদা টাউনে। সম্ভাব্য সময়সূচী অনুযায়ী, হাওড়া থেকে সকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে মালদা টাউন পৌঁছবে ট্রেনটি। সেখান থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ৫০ মিনিটে। ফিরতি ট্রেন দুপুর ২টো ৫০ মিনিটে ছাড়বে নিউ জলপাইগুড়ি থেকে। মালদা টাউন পৌঁছবে বিকেল ৫টা ৫৫ মিনিটে। হাওড়া পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে। অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে এখন সময় লাগবে পাক্কা ৮ ঘণ্টা। সাধারণত অন্যান্য ট্রেন ১২ ঘন্টা সময় নেয়।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026