ফের বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর তার জেরেই সপ্তাহান্তে ঝড়বৃষ্টি হবে। যদিও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। এদিন বৃহস্পতিবারেরও রাজ্যের কলকাতা সহ বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
এবার সপ্তাহের শেষে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ওড়িশা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষে বৃষ্টিপাত হবে। এর সঙ্গে উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও চলবে বৃষ্টি।
বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে জেলাগুলিতে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ২ ডিগ্রি কম। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা এর আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…