বিনোদন

স্টেজ ৪ এর ক্যানসারে আক্রান্ত মুন্না ভাই, যেতে পারেন সিঙ্গাপুর

ঋদ্ধিমান রায়: গতকালই সঞ্জয় দত্তের শারীরিক অসুস্থতাকে অতিরঞ্জিত করে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন সঞ্জয়-পত্নী মান্যতা। জানা গিয়েছিল ক্যানসারে স্টেজ ৩ পর্যায়ে আক্রান্ত সঞ্জু বাবা, যা যথেষ্ট উদ্বেগজনক বলে জানান চিকিৎসকেরা।

কিন্তু আজ জানা যাচ্ছে স্টেজ ৩ , স্টেজ ৪ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড স্টার, যা সূচিত করে পরিস্থিতি আরো সঙ্কটজনক। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে গত শনিবার শ্বাস কষ্ট নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। অক্সিজেন স্যাচুরেশন লেভেল কম থাকায় করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু করোনা নেগেটিভ আসে। এরপরই ক্যানসার পরীক্ষা করানোর কথা চিন্তা করেন চিকিৎসকেরা। তাতেই প্রথমে তৃতীয় পর্যায়ের ফুসফুসে ক্যানসার হওয়ার খবর পাওয়া গেলেও আজ জানা যাচ্ছে তা চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে।

এই অবস্থায় আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে আমেরিকা উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু মুম্বই হামলার অভিযুক্তের কাছ থেকে অস্ত্র কেনার অপরাধে সাজাপ্রাপ্ত সঞ্জয় দত্তের ভিসার আবেদন নামঞ্জুর করে আমেরিকা। এখন সিঙ্গাপুরে চিকিৎসা করানোর কথা ভাবছেন বলে জানা যাচ্ছে।

পরিসংখ্যান বলছে এই স্টেজ ৪ পর্যায়ের ক্যানসার থেকে বেঁচে ফিরতে পারেন মাত্র ১০ শতাংশ মানুষ। এই তথ্য যথেষ্ট উদ্বেগজনক মুন্না ভাইয়ের ভক্তদের জন্য। তবে সঞ্জয় দত্ত এবং স্ত্রী মান্যতা ভক্তদের মন শক্ত রাখার আর্জি জানিয়ে বলেছেন আমরা এই লড়াইয়ে নিশ্চিত ভাবে জয়ী হব। ইতিমধ্যে সঞ্জয় দত্তের আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন নেহা ধুপিয়া, অনুপম খের, এষা দেওল প্রমুখ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026