ফের নিম্নচাপের জের বঙ্গোপসাগরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল বুধবার বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার জেরে আগামী ৩ দিন বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ১৮ই আগস্ট থেকে আগামী ২০শে আগস্ট পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে বুধবার ভাসতে চলেছে যে জেলা গুলি তা হল যথাক্রমে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম। এছাড়া বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে যে জেলা গুলিতে,বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামীকাল উত্তর বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপর তা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…