গতকালই ট্যুইটার একাউন্ট থেকে নিজের করোনা পজিটিভ আসার খবর জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ও তাঁর পেটে থাকা সন্তানকে নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন পরিচালক, সেই সঙ্গে ফ্যানেরাও। রাজ-শুভশ্রী ও তাঁদের সন্তানের শুভকামনায় ভরে যায় কমেন্ট বক্স। আজ বাড়ির সকলের কোভিড পরীক্ষাই নেগেটিভ এসেছে বলে ট্যুইট করে জানালেন রাজ চক্রবর্তী।
ট্যুইটে রাজ লেখেন–‘সুখবর: শুভশ্রী সহ বাড়ির সকলেরই কোভিড ১৯ নেগেটিভ এসেছে। আমি এখন চাপমুক্ত। আমি নিজেও সম্পূর্ণ সুস্থ এবং নিজের যত্নও নিচ্ছি। আমরা সকলেই আলাদা আলাদা ঘরে রয়েছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।’
পরিচালকের এমন ইতিবাচক ট্যুইটে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। পাল্টা রিট্যুইট করে খুশির আবেগ প্রকাশ করছেন রাজ-শুভশ্রী ভক্তেরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…