আবহাওয়া দফতরেরপূর্বাভাস অনুযায়ী, আজ বাংলার উত্তর এবং দক্ষিণের বেশকিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নাকি ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। সেই বৃষ্টির আগমনের সাজে সেজে রয়েছে গোটা পরিবেশ। আর তাতেই কিছুটা স্বস্তি বাঙালির। গতকালের ঝোড়ো হাওয়া এক মুহূর্তেই পরিবেশকে মনোরম করে তুলেছিল। গতকাল সকালে তীব্র রোদের তেজ নাজেহাল হলেও , রাতটা বেশ আরাম করেই কাটিয়েছিল কলকাতাবাসী।
আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূমে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্যবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু সময়ের মধ্যেই দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির আগমন ঘটবে। কিছুটা হলেও স্বস্তি মিলবে বাংলার মানুষের।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। সকালের দিকে বেশ কিছু এলাকায় মেঘ ও রোদেলা আকাশ এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…