বিনোদন

‘সারাজীবন পাশে থাকতে চান’, চোখের ইশারায় প্রেমের বার্তা নুসরতের

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (nusrat jahan)-কে বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর স্বামী তথা ‘রঙ্গোলি ফ্যাশন’-এর সিইও নিখিল জৈন (Nikhil jain)। সংবাদমাধ্যমে নিখিল জানিয়েছেন, এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। 14ই ফেব্রুয়ারি নিখিল আকারে-ইঙ্গিতে জানিয়েছিলেন নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু পরে বাধ্য হয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন নিখিল। ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, নুসরত এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এমনকি মনে করা হচ্ছে, নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় নুসরত মোটা অঙ্কের অর্থ খোরপোষ হিসাবে দাবি করতে পারেন। কারণ নুসরতের প্রাক্তন সম্পর্কগুলি থেকেও আর্থিক লেনদেনের বিনিময়ে নুসরত বেরিয়ে এসেছিলেন। বরাবরের মতই যশ দাশগুপ্ত (yash Dasgupta)- কে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিখিল। কিন্তু নুসরত জাহান জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের কোনো আইনি নোটিশ নিখিল তাঁকে পাঠাননি।

ইতিমধ্যেই একটি ম্যাগাজিনের প্রচ্ছদের পাতায় নুসরতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার সাথেই নেটিজেনদের একাংশ নুসরতকে ট্রোল করা শুরু করেছিলেন। ফলে নুসরত তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন। ছবিতে নুসরতকে গোলাপি-সাদা রঙের শার্ট টপ ও ট্রাউজারে দেখা যাচ্ছে। কিন্তু শার্ট টপের ফ্রন্ট ওপেন করে দৃশ্যমান হচ্ছে নুসরতের গোলাপি ব্রা। আর এখানেই মার খেয়ে গেছেন নুসরত। শুধু স্লিম না হয়ে নুসরত যদি একটু টোনড হতেন, তাহলে তাঁকে এই স্টাইল অনায়াসেই মানিয়ে যেত। সুতরাং পরের বার যদি নুসরত টোনড ফিগারে সামনে আসেন, তাহলে নেটিজেনরাও খুশি হবেন।

সম্প্রতি নুসরত গোলাপি রঙের অফ শোল্ডার, লো-ক্লিভেজ গাউনে নুসরত ক্যামেরার সামনে পোজ দিলেন। কিন্তু নুসরতের ফ্যাশন সেন্স একটু বাড়াতে ভালো হত কারণ এই ধরনের গাউন টোনড ফিগারে ভালো লাগে। তবে নুসরত তাঁর ফ্যাশন সেন্স নিয়ে এই মুহূর্তে চিন্তিত নন। তিনি এখন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna chattopadhyay)-এর হয়ে প্রচারে ব্যস্ত থাকছেন। অবশ্য তার পাশাপাশি নিজের বাড়ির সব্জি বাজারও করছেন মন দিয়ে। তবে সব্জি নয়, এবার তিনি তাঁর প্রেমিক ও বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (yash Dasgupta)-কে ডেজার্টের ছবিতে ট‍্যাগ করেছেন। অপরদিকে যশও একই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নুসরতকে ট‍্যাগ করেছেন। তবে ‘খেলা দারুণ জমেছে’।

এখনও বাকি রয়েছে কয়েক দফা ভোট। করোনা আবহে টালমাটাল পশ্চিমবঙ্গ। কিন্তু গত বছর লকডাউনের সময় নুসরত ত্রাণ বন্টন না করে একের পর এক ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। ভোটযুদ্ধেও তার ব্যতিক্রম হল না। যশের ভোট হয়ে গিয়েছে। ফলে নুসরত ও যশের রোম‍্যান্টিক মুহূর্ত অগাধ। সূত্রের খবর, যশ ও নুসরত ভোটের ক্লান্তি কাটাতে দুজনে দুজনের সান্নিধ্যে মজেছেন। এর মধ্যেই একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন নুসরত। ভিডিওতে দেখা যাচ্ছে ট্র‍্যাফিক জ্যামে আটকে পড়েছেন তিনি। কিন্তু তাঁর ক্লান্তি নেই। চোখের ইশারায় তিনি বুঝিয়ে দিচ্ছেন, কার সঙ্গে তিনি বাকি জীবন কাটাতে চান। যাই হোক, 2 রা মে-র পর তাঁর সিদ্ধান্ত একই থাকবে তো?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026