রাজ্য

কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, কমিশনে অভিযোগ দায়ের কৌশানির

ষষ্ঠ দফার নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য গননা হওয়ার কথা। একদিকে যেমন আছেন কৌশানি এবং মুকুল রায়, অন্যদিকে আছেন রাজ চক্রবর্তী। সবমিলিয়ে ভোট ষষ্ঠীতে উত্তপ্ত পশ্চিমবঙ্গের পরিস্থিতি। বারবার দাবি উঠেছিল এই ষষ্ঠ দফার ইলেকশনের সাথেই বাকি দুই দফার ইলেকশন একসাথে করে নিতে। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই বিষয়টিকে সম্মতি দেননি। ষষ্ঠ দফার নির্বাচনের প্রথম থেকেই একের পর এক বিক্ষিপ্ত ঘটনা পশ্চিমবঙ্গে। দুই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কোন অভিযোগই কানে তুলতে চাইছে না নির্বাচন কমিশন।

অন্যদিকে আবার কমিশনের এরকম নির্বাচন পরিচালনাকে চরম ভৎসর্না করেছে কলকাতা হাইকোর্ট। একাধিক জায়গায় নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ উঠছে তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে। আর এবারে কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।

কৃষ্ণনগর উত্তরে কালিনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে সরাসরি সাহায্য করার অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে ঘরে-বাইরে উপায় দিকে চাপের মুখে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026