নিউজ

আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, রাজ্যের এই জেলাগুলিতে তুমুল বৃষ্টি, জানাল হাওয়া অফিস

আবারও এক ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। সোমবার থেকে এই বৃষ্টি বাড়বে। বৃষ্টির প্রভাবে কমবে তাপমাত্রা, যার ফলে পারদ হবে নিম্নমুখী। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

উড়িশ্যা সংলগ্ন উপকূল, বিহার ও ঝাড়খন্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্ত ও বিহার ও ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এই দুয়ে মিলে বঙ্গে ঢুকছে আর্দ্র বাতাস। রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় শুরু হয়ে যাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতায় সোমবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন : ঘরে বসে অনলাইনেই মদ কেনার ব্যবস্থা করলো সরকার

বৃষ্টির আগমনের ফলে সোমবার সকালে আংশিক মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। বেলা বাড়তে থাকলে বৃষ্টির ফলে আবার কমবে তাপমাত্রা। তবে সিকিম সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালাকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহ থেকে বৃষ্টির জেরে আবহাওয়ার বদল হবে। সুতরাং বসন্তের শুরুতেই মিষ্টি পরিবেশের স্বাদ উপভোগ করতে বাধা পাবে দক্ষিণবঙ্গ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026