ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, এই কাজ না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে তাহলে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে যদি KYC না করেন তবে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি। স্টেট ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যদি KYC কমপ্লিট না করা হয় তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপাতত ব্লক করে দেওয়া হবে। KYC করে নিলে আবার খুলে দেওয়া হবে অ্যাকাউন্টগুলি।

ব্যাঙ্কের তরফে জানা যাচ্ছে যে, তারা প্রত্যেক গ্রাহককে ফোনে মেসেজ করেছেন এমনকি ইমেল-ও করেছেন, যাতে গ্রাহকরা যত শীঘ্র সম্ভব তাদের KYC কমপ্লিট করিয়ে নেন। তাই আপনি যদি এরকম কোন মেসেজ বা মেল পেয়ে থাকেন স্টেট ব্যাঙ্কের তরফে, তাহলে এড়িয়ে না গিয়ে KYC করে নিন।

আরও পড়ুন : ফের নোটবন্দি, আগামী পয়লা মার্চ থেকে মিলবে না ২০০০ টাকার নোট

টুইটারে এক গ্রাহকের প্রশ্নের উত্তরে এসবিআই এর তরফে জানানো হয়, যেসকল গ্রাহকের KYC করা নেই তাদের KYC কমপ্লিট না করা পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক করে হবে ২৮ ফেব্রুয়ারির পর থেকে। কিভাবে KYC আপডেট করবেন জেনে নিন:

যেসকল গ্রাহক ব্যাঙ্কের তরফে এই মেসেজ বা মেল পেয়েছেন তারা নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে যেকোনো একটি আইডি প্রুফ, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা এমনই কোনো আইডি প্রুফের একটি অনুলিপি সরবরাহ করতে হবে। এসবিআই নেট ব্যাঙ্কিং ব্যবহারকারীরা তাদের KYC অনলাইনেও করতে পারেন। তাদের এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লগ ইন করতে হবে এবং কয়েক মিনিটের মধ্যে প্রয়োজনীয় KYC আপডেট হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026