নিউজ

ধেয়ে আসছে প্রবল ঝড়, ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া

শেষ ইনিংসে দাপটের সঙ্গে ব্যাট করছে বর্ষা। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছিল। তার উপর আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতে সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে  উপকূলবর্তী জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া হতে পারে। পাশাপাশি বৃষ্টিতে নদীর জল স্তর বাড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে সমুদ্রসৈকতেও সর্তকতা জারি রয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বিকেলে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। রাতে ব্যাপক বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার আশঙ্কা।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯.৬ মিলিমিটার।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতে বেশ কয়েক দফায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাযগুলিতে ৫৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া এদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026