টেক বার্তা

ফের পকেটে টান, Airtel পরিষেবায় বাড়তে চলেছে খরচ, জানুন কত?

আপনি যদি এয়ারটেলের ডাটা পরিষেবা ব্যবহার করেন তাহলে আপনার মাসিক খরচ বৃদ্ধি পেতে চলেছে। এমনই ইঙ্গিত দিলেন এয়ারটেল কোম্পানির চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। সম্প্রতি তিনি ভারতী এন্টারপ্রাইজের আধিকারিক অখিল গুপ্তর লেখা বই সাম সাইজেস পিট অল বইটির উদ্বোধনে এসেছিলেন এবং সেখানেই মোবাইল পরিষেবা খরচ বৃদ্ধি পেতে পারে, এমন ইঙ্গিত দেন। তিনি বলেছেন পরবর্তী ৬ মাসে গ্রাহক পিছু তাদের গড় আয় ২০০ টাকার বেশি হতে পারে।

বর্তমানে এয়ারটেল কোম্পানি ১৬০ টাকার বিনিময়ে গ্রাহকদের মাসিক ১৬ জিবি ডাটা প্রদান করে। মিত্তল বলেছেন এই টাকায় ১.৬ জিবি ডাটা হতে পারে আপনি যদি ঠিকমতো দাম দিতে চান। তিনি আরো প্রসঙ্গ টেনে বলেছেন, ইউরোপ বা আমেরিকাতে ২ ডলারে ১৬ জিবি ডাটা পাওয়া যায় না। সেই ডাটা পেতে প্রায় ৫০-৬০ মার্কিন ডলার খরচ করতে হয়। সেই অনুযায়ী ভারতীয় গ্রাহকরা অনেক সস্তাতেই ডাটা পরিষেবা উপভোগ করতে পারছেন।

চলতি অর্থবর্ষে এয়ারটেল তাদের ডাটা প্ল্যান এর দাম বৃদ্ধির পর ৩০ শে জুন অব্দি প্রথম ত্রৈমাসিকে গ্রাহক কিছু ১৫৭ টাকা আয় বৃদ্ধি করেছে। গত ডিসেম্বরের ডাটা প্ল্যান এর দাম বৃদ্ধির ফল। মিত্তল বলেছেন, টেলিকম সমস্যাগুলিকে ভারতের বাজারে টিকে থাকতে গেলে আগামী ৫-৬ মাস গ্রাহক পিছু অ্যাভারেজ রেভেনিউ ঠিকঠাক হতে হবে। আগামী ৬ মাসে গ্রাহক পিছু মাসিক আয় ২০০ টাকা হলে ভালো হয় এবং ২৫০ টাকা হলে আদর্শ। মিত্তল আরো বলেছেন, টিভি বা সিনেমা দেখে গ্রাহকরা ডাটা শেষ করলে তাদেরকে তার দাম দিতে তো হবেই।

বর্তমানে করোনা পরিস্থিতিতে বেশিরভাগ টেলিকম সংস্থা ক্ষতির মুখে পড়েছে। সেই সাথে সাথে 5G প্রযুক্তি ভারতে আসার জন্য টেলিকম সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার, সাবমেরিন কেবলের জন্য অনেক বিনিয়োগ করতে হচ্ছে। এয়ারটেল কোম্পানি জুন ত্রৈমাসিকে ভারতী এয়ারটেলের লোকসান বেড়ে হয়েছে ১৫,৯৩৩ কোটি টাকা। এই নিয়ে টানা পঞ্চম ত্রৈমাসিকে কোম্পানি লাভের মুখ দেখতে পাইনি। রিলায়েন্স জিওর ডাটা প্ল্যানের সাথে পাল্লা দিতে গিয়ে ভারতী এয়ারটেলকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026