নিউজ

রাজ্যজুড়ে কণকণে ঠাণ্ডা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

এবার পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তবে তার আগে শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়লো শনিবারদিন। এদিন তাপমাত্রা বেশ খানিকটাই কমে যায়। আলিপুরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে।অন্যান্য জেলাতেও একই চিত্র দেখা যায়। কালিম্পংয়ের তাপমাত্রা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহারে ৫.৬ ডিগ্রি, শিলিগুড়িতে ৬.১ ডিগ্রি এছাড়া পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয় উত্তর, মধ্য, পূর্ব ভারত জুড়েও দাপট ছিল ঠান্ডার। দিল্লিতেও তাপমাত্রা নামে পাঁচ ডিগ্রির নীচে।

আরও পড়ুন : রেড রোডে মুখ্যমন্ত্রী, প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে

আবহাওয়া দপ্তরের মতে সোমবার পর্যন্ত শীতের দাপুটে প্রভাব থাকবে কিন্তু তারপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘলা হবে আকাশ শুধু তাই নয় বৃষ্টিও হতে পারে সরস্বতী পুজোয়।

কদিন আগের ঝঞ্ঝাটি কেটে যাওয়ার পর শীত আরও একবার ফিরে এলেও এবার পুরোপুরি বিদায় নেবে। আবহাওয়াবিদদের মতে আরও একটি ঝঞ্ঝা এলে তার ফলে ফের গায়েব হবে ঠান্ডা।সরস্বতী পুজোতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে তা ২৭ ডিগ্রিতেও পৌঁছতে পারে। এছাড়া মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026