প্রজাতন্ত্র দিবসে সন্ত্রাসী হামলা হবে এমন আঁচ আগেই পাওয়া গিয়েছিল। তা এবার বাস্তবে পরিনত হলো। এদিন সকালেই পরপর পাঁচবার কেঁপে উঠল অসমের বিভিন্ন এলাকা। কেঁপে উঠেছে ধুলিয়াজান, সোনারী, ডিব্রুগড় সহ আরও একাধিক এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের সকালে ধুলিয়াজানে প্রথম বিস্ফোরণটি ঘটে। তারপর একের পর এক স্থান পরপর কেঁপে ওঠে বিস্ফোরণের বিকট শব্দে। জানা গিয়েছে, ধুলিয়াজান থানার নিকটে দুজন যুবক বাইকে করে বোমা রেখে যায়। তার কিছুক্ষণ পরে বিকট শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর ডিব্রুগড়ে দুটি বিস্ফোরণ ঘটে। শেষ বিস্ফোরণটি ঘটে সোনারী নামক এলাকায়।
আরও পড়ুন : রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ, ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক
প্রজাতন্ত্র দিবসের সকালে পরপর বিস্ফোরণে অসমের বিভিন্ন এলাকা কেঁপে ওঠার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা গুলি। কোনো হতাহতের খবর মেলেনি। পুলিস সূত্রে খবর, কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে চলছে চিরুনি তল্লাশি। কেউ এই ঘটনায় ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…