কৌশিক পোল্ল্যে: আর্থিক সংকটের জেরে জ্ঞানবানী ও পাওয়ার এফএম আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিছু সরকারি চ্যানেলও নেমে এসেছে মিডিয়াম ওয়েভে। এবার সেই স্রোতে গা ভাসাল কলকাতার আরও একটি জনপ্রিয় রেডিও স্টেশন 106.2 FM যা আমার এফএম নামেই বহুল প্রচলিত।
জনপ্রিয় এই বানিজ্যিক চ্যানেলের ট্যাগলাইন ছিল ‘কলকাতার গান, কলকাতার প্রান’। বিশেষ সূত্রে পাওয়া খরব অনুযায়ী গতবছরের অক্টোবর মাস থেকেই বেতন পাচ্ছিলেন না ওই চ্যানেলের কর্মীবৃন্দরা, তবুও বিনা বেতনেই কাজ চালিয়ে যান নিয়মিত শ্রোতাদের স্বার্থে। গত শুক্রবার স্টেশনের অফিসগেটে তালা ঝুলিয়ে দিলেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন : রাজ্যজুড়ে কণকণে ঠাণ্ডা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস
বিগত কয়েক বছরে গানের সুরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিল আমার এফএম। তাই কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে শ্রোতাদের হঠাৎ করে চ্যানেলের অনুষ্ঠান শোনার থেকে বঞ্চিত করায় ক্ষুব্ধ কর্মীরা কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিযোগ করেন।
যদিও আমার এফএম এর পরিচালনার দায়িত্বে থাকা হিটস এফএম রেডিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এবিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…