সম্প্রতি রিয়ালিটি শো ডান্স প্লাস ফাইভ এ প্রজাতন্ত্র দিবস স্পেশাল পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে তিনি বলেন তার বাড়িতে কখনোই হিন্দু বা মুসলমান এই নিয়ে আলোচনা হয় না। তিনি মুসলিম, তার স্ত্রী হিন্দু এবং তার সন্তানরা হিন্দুস্তান। তাঁর বাড়িতে কোন সময় ধর্ম চাপিয়ে দেওয়া হয় না, বরং সব ধর্মের উৎসব পালিত হয় তার বাড়িতে।
সিনেমা জগতের বাদশা কিং খানের ছেলে মেয়ের নামের মধ্যেও সর্বভারতীয় ভাবনার ছাপ মেলে। তার ছেলের নাম আরিয়ান এবং মেয়ের নাম সুহানা। ধর্ম প্রসঙ্গে বলতে গিয়ে তিনি স্বীকার করেছেন তিনি নিজেকে ধার্মিক মনে করেন না, কারণ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং তিনি এই ধর্মকে ভালো মনে করেন এই ধর্মের নিয়মানুবর্তিতা থাকায়। তবে নির্দিষ্ট কোন ধর্ম নয় তিনি ভারতীয় এবং এটাই তার একমাত্র ধর্ম বলে মনে করেন এসআরকে। তাই তার সন্তানরা যেকোনো ফর্মে ধর্মের জায়গায় ‘ভারতীয়’ লেখেন।
আরও পড়ুন : ছোট পোশাকে উর্বশী যেন স্বর্গের অপ্সরা, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি
বেশ কিছুদিন ধরে নতুন কোনো ছবিতে শাহরুখ খানকে না দেখা গেলও তিনি প্রযোজক হিসেবে কাজ করছেন। নেটফ্লিক্সে খুব শীঘ্রই প্রকাশ পাবে ‘ক্লাস অফ ৮৩’ সিরিজ। এছাড়াও রেড চিলিসের পরবর্তী ছবির শুটিং শুরু হয়ে গেছে যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…