নিউজ

আর মাত্র কয়েক ঘন্টা, কলকাতা সহ ৬ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

জ্যৈষ্ঠের শুরু থেকেই তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। এই গুমোট গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে এবারে মিলবে স্বস্তি। আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রপাত যুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকেই নামতে পারে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে মেঘের গর্জন। এই বৃষ্টির পরিমান আরও বাড়তে পারে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল বিকেলের পর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হয়েছিল। কলকাতার বেশ কিছু রাস্তায় জল ও জমে গিয়েছিল। হাওড়া, হুগলি, নদীয়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনাতে গতকাল বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকাল থেকে আকাশে রোদের তাপ অন্যান্য দিনের থেকে কম ছিল। কিছু সময় আকাশ মেঘলাও ছিল। তবে আজ বৃষ্টিপাতের সাথে ঝড়ের ও আশঙ্কা করছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বিকেলের পর বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026