নিজের নগ্ন ছবি নিলামে বেচে করোনা মোকাবিলায় দান করবেন অভিনেত্রী জেনিফার
কৌশিক পোল্ল্যে: আরও এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। করোনা ভাইরাসের মোকাবিলায় নিজের নগ্ন ছবি নিলামে বিক্রি করবেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। এর থেকে উপার্জিত অর্থ তিনি তুলে দেবেন করোনা পরীক্ষার জন্য। নিঃস্বার্থভাবে এই মহান উদ্যোগে অর্থ দান করতে রাজি হয়েছেন পঞ্চাশ পেরোনো এই হলিউড অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবরটি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী। তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন ওই সংস্থাই তার ছবি নিলামে তুলবে। সেখান থেকে যে অর্থ আসবে তা করোনা চিকিৎসার কাজে লাগানো হবে বলে স্পষ্ট জানিয়ে দেন অভিনেত্রী। একই কারণে নতুন করে প্রকাশ করা হবে তার সেই নিলামে ওঠা ছবিটি।
বিশেষ সূত্রে জানা গিয়েছে একটি সিনেমার শ্যুটিংয়ের সময় ওই নগ্ন শ্যুট করান জেনিফার। বছর দুই আগে এই ঘটনা শোরগোল ফেলে ছিল গোটা হলিউডে। যদিও ছবি দেখে প্রশংসায় শুভেচ্ছাবার্তা উগড়ে দেন নেটিজেনরা। সেই কারণেই এবার সাহসী পদক্ষেপের ব্রতী হয়ে এই সুন্দরী অভিনেত্রী প্রকাশ করতে চলেছেন তার নগ্ন ছবি নিলাম হিসেবে।
ছবিতে নগ্নতা থাকলেও তার কাজে রয়েছে মহানুভবতা। সেই কারণেই তাকে কুর্নিশ জানালো গোটা বিশ্ব। যদিও এই ছবি কে কিনবে এবং কিনলে ওটা কত দামে বিক্রি হবে সেই নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…