লকডাউনে টাকার অভাব, আড়াই মাসের শিশুকে বিক্রি করল বাবা-মা
লকডাউনের জেরে সব থেকে দুর্দশার সৃষ্টি হয়েছে দেশের দরিদ্র, দিন আনা দিন খাওয়া মানুষগুলির। কাজের অভাবে তারা খেতে পারছে না। এবার এই লকডাউনের মধ্যে আরেক বেদনাদায়ক কাহিনী সামনে এসেছে। টাকার অভাবে আড়াই মাসের শিশু কন্যাকে আত্মীয়ের কাছে বিক্রি করে দিল এক গরীব অসহায় বাবা-মা। শিশুটির বাবা ও মা শেষ তিন মাস ধরে কর্মহীন। ছোট্ট শিশুটির খাবার পর্যন্ত জোগাড় করার সামর্থ্য তাদের নেই। তাই অগত্যা শিশুকে ৩০০০ টাকা দিয়ে আত্মীয়ের কাছে বিক্রি করে দিয়েছে তাঁরা।
বৃহস্পতিবার ঘটনাটি সামনে আসে। পুলিশ ও NGO-র মাধ্যমে সেই শিশুকে হাওড়াতে আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর বাবা বাপন ধারা দিনমজুর ও মা তাপসী লোকের বাড়িতে কাজ করে। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে কোনো বাড়িতে এখন কাজের লোক রাখছে না, ফলে এতদিন ধরে তার কাজ নেই। শিশুর বাবার ও টানা তিন মাস ধরে কাজ নেই।
পুলিশ প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে যে কয়েকদিন ধরে তারা বাচ্চার কান্না শুনতে পাচ্ছে না। তারপরেও তারা পুলিশের খবর দেয়। পুলিশ খোঁজ খবর নিয়ে ওই শিশুকে হাওড়ার আত্মীয়ের বাড়ি থেকে নিয়ে আসে। বর্তমানে ওই শিশুর পিতামাতাকে আটক করা হয়েছে। জেলা শিশু রক্ষক অফিসার সন্দীপ কুমার বোস জানিয়েছেন, এখন শিশুটি সরকারি হাসপাতালে রয়েছে। ৩-৪ দিন পর শিশুকে হোমে পাঠানো হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…