BB Special

রবিবারের মেনুতে আজ থাকুক ‘গোলমরিচ চিকেন’, জেনে নিন রেসিপি

শ্রেয়া চ্যাটার্জি – রবিবারের খাওয়া-দাওয়া মানেই দুপুরের খাবার পাত্রে মাংস থাকবেই। মাংসের ঝোল কি আর সব দিন খেতে ভালো লাগে? তাই আজকে দুপুরের মেনুতে রান্না করতেই পারেন ‘গোলমরিচ চিকেন’। গুঁড়ো লঙ্কার বদলে গোলমরিচ ব্যবহার করতে পারেন। গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো একটি মশলা। এর মধ্যে থাকা পিপারিন খুব তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। গোলমরিচ ক্যান্সার থেকে বাঁচাতে সাহায্য করে। গোলমরিচ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যার পর যার ফলে সর্দি-কাশি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন গোলমরিচের সঙ্গে মধু খেলে উপকার পাওয়া যায় গলা ব্যথাও কমে। শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার জন্য গোলমরিচ এর জুড়ি মেলা ভার। গোলমরিচের ইতিহাসটা অনেক পুরনো।

গোলমরিচ কিন্তু আমাদের ভারতে চাষ হতো না। ১৪৯৮ খ্রিস্টাব্দের ভাস্কোডাগামা গোল মরিচের ব্যবসা করার নামে মাদ্রাজের কালিকট এ আসেন। সেখানকার রাজা ছিলেন জামোরিন। যিনি ভাস্কো-ডা-গামা কে অনেক সম্মান দেখানো স্বাগত জানান। সব মিলিয়ে দেখা গেল গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। আর মুরগির মাংস তো যথেষ্টই সহজপাচ্য। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই এটি খেতে পারেন। তবে আজকের গোলমরিচ চিকেন এই রেসিপিটি গরম গরম ভাতের থেকেও পোলাও, ফ্রাইড রাইস কিংবা লুচি পরোটা সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।

উপকরণ : চিকেন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা নুন, চিনি স্বাদমতো, সাদা তেল গোটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, টক দই

প্রণালী : চিকেনের টুকরো গুলি নিয়ে তাতে টক দই, পেঁয়াজ বাটা টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে এক ঘণ্টা রেখে দিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে। ফোড়ন হিসাবে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং গোটা গোলমরিচ দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে দিতে হবে। এমনভাবে করতে হবে যেন মাংসের পাশ দিয়ে তেল ছেড়ে যায়। ভালো করে কষা হয়ে গেলে, অল্প উষ্ণ জল দিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিতে হবে। কেউ যদি লঙ্কার ঝাল খেতে পছন্দ করেন তো, এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নুন, মিষ্টি স্বাদ মতন দিয়ে গরম গরম পরিবেশন করুন ‘গোলমরিচ চিকেন’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026