১০ই জুন শুরু হতে চলেছে রাম মন্দিরের কাজ
গত ২০১৯ এর ৯ই নভেম্বর সুপ্রীম কোর্টে অযোধ্যা মামলার রায় দেওয়া হয়েছিল। রায়ে অযোধ্যার বিতর্কিত ওই জমিতে রামমন্দির করার নির্দেশ দিয়েছিল সুপ্রীম কোর্ট। এবার সেই রামমন্দির তৈরি করার কাজ শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ১০ই জুন থেকে মন্দির নির্মাণ শুরু হবে।
কিন্তু মন্দির নির্মাণের আগে রাম জন্মভূমিতে অবস্থিত শশাঙ্ক শেখর মন্দিরে হবে শিবের আরাধনা। আগামী ১০ই জুন হবে সেই শিবের আরাধনা। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই শিব পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পুজোর পরই মন্দির নির্মাণকারী সংস্থা এল এন্ড টি মন্দির নির্মাণের কাজ শুরু করবে। জানা যাচ্ছে, সকাল ৮টা থেকে শুরু হবে শিবপুজো, পুজো চলবে ২ ঘন্টা ধরে। তারপরই শুরু হবে মন্দির নির্মাণের কাজ।
দীর্ঘদিন বিচারের পর ২০১৯ এর ৯ই নভেম্বর সুপ্রীম কোর্ট অযোধ্যা মামলার রায়ঘোষণা করেছিল। রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতে আগে রাম মন্দির ছিল বলে জানায় শীর্ষ আদালত, আর তার প্রেক্ষিতেই ওই বিতর্কিত জমিতে রামমন্দির করার নির্দেশ দেয় সুপ্রীম কোর্ট। এবং মুসলিমদের অযোধ্যার অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…