তার শৈশব কেটেছে চরম দুঃখ ও দুর্দশার মধ্য দিয়ে। বহু প্রতিকুলতাকে পার করে আজ নেহা কক্কর বলিউডের অন্যতম সেরা গায়িকা।
কৌশিক পোল্ল্যে: তার শৈশব কেটেছে চরম দুঃখ ও দুর্দশার মধ্য দিয়ে। বহু প্রতিকুলতাকে পার করে আজ নেহা কক্কর বলিউডের অন্যতম সেরা গায়িকা। কীভাবে তিনি গানের জগতে প্রবেশ করলেন এবং সাফল্য অর্জন করলেন আজ সেই অজানা কাহিনী চলুন জেনে নেওয়া যাক।
তিন ভাইবোনের মধ্যে নেহা ছিলেন মেজো, তার দিদি সোনু কক্কর ও ভাই টোনি কক্কর দুজনেই আজ সংগীত জগতে যথেষ্ট পরিচিত, যদিও তাদের সাফল্যের যাত্রা এতটাও সহজ ছিল না। তারা খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, তাদের বাবা হৃষিকেশ কক্কর বিভিন্ন স্কুলের বাইরে সিঙ্গাড়া বেচতেন। তিনি একইভাবে নেহার স্কুলের সামনেও সিঙ্গাড়া বিক্রি করতেন, এই নিয়ে তাদের স্কুলের অনেকেই হাসাহাসি করত।
একমুঠো অন্নের জন্য তাদের পরিবারের প্রতিটি ভাইবোনকেই অন্যের বাড়িতে ভজন গাইতে যেতে হত। কোনো অনুষ্ঠানে কিংবা পুজোপার্বনে মায়ের সঙ্গে এই তিন ভাইবোন মাইক হাতে গলা মিলিয়ে গান গাইত। এরপর নেহা বড় হয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর দ্বিতীয় সিজনে অংশগ্রহণ করেন, যদিও কয়েকটি এপিসোডের পরই নেহা শো থেকে বিদায় নেন এবং অত্যন্ত গর্বের বিষয় আজ নেহা উক্ত শো এর বিচারক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
গানের জন্য ছোটবেলায় আলাদা করে কোনো প্রশিক্ষণ নেননি নেহা, যেটুকু শিখেছেন সবটাই তার মা ও দিদির হাত ধরেই। বলিউডে তিনি প্রথম গাওয়ার সুযোগ পান মিত ব্রাদার্সের হাত ধরে। আজ নেহা বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়িকা এবং তার পারিশ্রমিকের অঙ্কটাও বেশ বড়সড়। গোটা ভারতবর্ষের নিরিখে আজ তিনিই সর্বচ্চো সার্চড হওয়া সংগীতশিল্পী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…