বিনোদন

কি কারনে ভেঙে গেছিল সুশান্ত-অঙ্কিতার প্রেম? কাদের ষড়যন্ত্র ছিল? জানালেন রঙ্গোলি

কৌশিক পোল্ল্যে: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মৃত্যুর কারণ নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভিডিও মারফত তিনি সুশান্তের মৃত্যুর সম্ভাব্য কারণগুলি জনসমক্ষে তুলে ধরেন। এরপরই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। পর্দা ফাঁস হয়ে যায় বলিউডের অন্দরের রহস্যের। একে একে হিন্দি ছবির হর্তাকর্তা ও মুভি মাফিয়াদের বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করে গোটা দেশ। দ্বিতীয় ভিডিওতে এই সকল গডফাদারদের পোষা মিডিয়া কীভাবে একজন তারকাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় সে কথাও স্পষ্ট বর্ণনা করেছেন কঙ্গনা। এবার অঙ্কিতা ও সুশান্তের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল, তাদের সম্পর্ক ভেঙেছিল এক ষড়যন্ত্রে এমনটাই দাবি করে নয়া তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।

সম্প্রতি সুশান্ত-অঙ্কিতার মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন উভয়ের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং। পোস্টে বেশ কিছু অজানা তথ্য তিনি নেটিজেনদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। এই পোস্টটিই শেয়ার করে রঙ্গোলি সন্দীপের ভূয়সী প্রশংসা করে লেখেন, সুশান্ত নিজের জন্য এমনই পিআর টিম নিযুক্ত করেছিল যারা বলিউডের মুভি মাফিয়াদের হয়ে কাজ করত। পিআরের মেয়েটি ক্রমাগত সুশান্তের মগজ ধোলাই শুরু করে এবং তাকে বোঝাতে থাকে ইন্ডাস্ট্রিতে উপরে উঠতে হলে, সবার নজর কাড়তে হলে, একজন আকর্ষণীয় সঙ্গী থাকা অবশ্যই দরকার।

এখানে ভালোবাসাটা একটা ব্র্যান্ডিং, তাই নিজের ব্র্যান্ড তৈরি করতে গেলে নামিদামি সুপার মডেলদের সঙ্গে প্রেম করতে হবে। অঙ্কিতার মতো টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থাকা কিংবা তার সঙ্গে একই ফ্ল্যাটে থাকা সুশান্তের ইমেজ এর পক্ষে ভালো নয়। রঙ্গোলি আরো জানান, ওরা সুশান্তকে বোঝায় ইন্ডাস্ট্রিতে বাকিদের সমান হতে গেলে তাদের মতো হাঁটাচলা, কথা বলা, ভাবভঙ্গি সবটুকুই রপ্ত করতে হবে, না হলে সারা জীবন তিনি একজন স্ট্রাগলিং টেলিভিশন অ্যাক্টর হয়েই রয়ে যাবেন। এরপরই অঙ্কিতা ও সুশান্তের সম্পর্কে চিড় ধরতে শুরু করে, অঙ্কিতার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন সুশান্ত এবং ভেঙে পড়েন‌ প্রেমিকা অঙ্কিতা, এভাবেই তাদের সম্পর্কের অবসান ঘটে। অন্যদিকে সুশান্ত সুপার মডেলদের ডেট করতে শুরু করেন এই ভাবেই চক্রান্ত করে উভয়ের সুন্দর প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়া হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026