আন্তর্জাতিক

পাক ও চিন সেনাবাহিনীর বিরুদ্ধে যা করলো ভারত, শোরগোল গোটা বিশ্ব!

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যুতে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্তে নিয়মিত চলছে গুলির লড়াই। এরই মাঝে ভারতের চিন্তা বাড়িয়েছে চিনের সেনাবাহিনীর কার্যকলাপ। তাই এই দুই দেশের সেনাবাহিনীর উপর নজরদারি চালাতে ‘রিয়েল টাইম’ স্যাটেলাইটের ব্যবহার করার কথা ভাবছে ভারত। মূলত বিএসএফ, এসএসবি ও আইটিবিপি সেনা জওয়ানদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।

এই স্যাটেলাইটের মাধ্যমে যেমন পাকিস্তান ও চিনের সেনাবাহিনীর উপর নজর রাখা যাবে, তেমনই সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও এই স্যাটেলাইটের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়াও, এই স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগ রাখা যাবে এবং সীমান্ত এলাকার মানচিত্র বুঝতেও সুবিধা হবে। এমনকি, কোন দেশের সেনাবাহিনী ভারতের সীমান্তের দিকে এগিয়ে এলে তাদের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই স্যাটেলাইট ব্যবহার করে।

খুব সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে বিএসএফ, আইটিবিপি, এসএসবি ও ইসরোর অফিসারদের। সেখানেই এই স্যাটেলাইট ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও কেন্দ্র সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026